দৈনিক পদ্মা সংবাদ আন্তর্জাতিক ডেস্ক:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক বক্তব্যে দাবি করেন, কেন্দ্রের বিজেপি সরকার দেশের মা-বোনেদের জন্য নানা সুবিধা নিশ্চিত করেছে এবং ইতিমধ্যেই ৩ কোটি মহিলাকে ‘লাখপতি’ বানানো হয়েছে। তিনি আরও জানান, লোকসভা ও বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ নিশ্চিত করতে আইন আনা হয়েছে, যা ২০২৯ সালের লোকসভা নির্বাচন থেকেই কার্যকর হবে। একই সঙ্গে তিনি বলেন, বিজেপি এখন মহিলাদের ‘ফার্স্ট চয়েস’ হয়ে উঠেছে।
বক্তৃতার শুরুতে বাংলায় শুভেচ্ছা জানিয়ে মোদী বারবার বাংলায় কথা বলার চেষ্টা করেন। তিনি বলেন, বাংলায় পরিবর্তনের দাবি জোরালো হচ্ছে এবং ‘জঙ্গলরাজের’ অবসান দরকার। এ প্রসঙ্গে তিনি তৃণমূল কংগ্রেসের সমালোচনা করে অভিযোগ করেন, তাদের ঘোষণাপত্র বাংলায় নামকরণ করা হয়নি। তাঁর মতে, এটি বাংলার পরিচয়ের পরিবর্তনের ইঙ্গিত দেয়।