অনলাইন ডেস্ক :
চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে ভারতে পাচারের চেষ্টাকালে ৪ শিশুসহ ৮ বাংলাদেশিকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই দালালকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, দালাল চক্র ভুক্তভোগীদের ভারতে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে প্রায় ১ লাখ ৬০ হাজার টাকায় চুক্তি করে সীমান্তে নিয়ে যায়। তবে তাদের ভারতে পাঠানোর পরিবর্তে কৌশলে স্বর্ণালংকার, টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং মারধর করে পালিয়ে যায়।
খবর পেয়ে জীবননগর থানা পুলিশ অভিযান চালিয়ে দুই দালালকে আটক করে এবং ভুক্তভোগীদের উদ্ধার করে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।