শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচনে বেসরকারি বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মো. মাহমুদুল হক রুবেল। ধানের শীষ প্রতীকের তিনি পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাঁড়িপাল্লার প্রার্থী মো. মাসুদুর রহমান পেয়েছেন ৪৭ হাজার ৫১ ভোট।
আজ বৃহস্পতিবার রাতে শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ঘোষিত তথ্য অনুযায়ী, শেরপুর-৩ আসনটি শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত। এ দুই উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৩ হাজার ২৭৭ জন।
ভোট পড়েছে দুই লাখ ১৫ হাজার ৭৩৪টি। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা দুই লাখ ১৩ হাজার ৬৪৮টি। বাতিল হয়েছে তিন হাজার ৭২৬টি ভোট।