মহেশপুর প্রতিনিধি।।

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ইছামতী নদীর পাড়ে বাংলাদেশের অভ্যন্তরে একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ। সোমবার রাতে উদ্ধার হওয়া এই লাশের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক রফিকুল আলম জানান, পলিয়ানপুর ক্যাম্পের নিয়মিত টহল দল মেইন পিলার ৬০/২৬-আরএস এলাকায় ইছামতী নদীর পাড়ে সীমান্তের ৫০ গজ ভেতরে মরদেহটি পড়ে থাকতে দেখে মহেশপুর থানায় খবর দেয়।

রাত আটটার দিকে থানার ওসি মেহেদী হাসান ও এসআই রেজাউল বিজিবির সহযোগিতায় ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। ওসি মেহেদী হাসান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত ব্যক্তির পরিচয় উদ্ঘাটন ও মৃত্যুর কারণ নির্ধারণে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।।