দর্শনা অফিস।।
দর্শনা থানা পুলিশের তৎপর মাদকবিরোধী অভিযানে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে দর্শনা পৌরসভার রেলকলোনী মোবারকপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
আটককৃত ব্যক্তির নাম নুরু হোসেন (৬২), যিনি মোবারকপাড়ার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসানের তত্ত্বাবধানে পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে নুরু হোসেনের বাসায় অভিযান চালায়। তল্লাশিতে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এরপর উপস্থিত জনসাধারণ ও সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ তালিকা প্রস্তুত করে আলামত আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দর্শনা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।।