মেহেরপুর প্রতিনিধি।।
জ্বালানি সরবরাহ পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ এবং কৃত্রিম সংকট রোধে মেহেরপুর শহরের বিভিন্ন তেল পাম্প পরিদর্শন করেছেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও ছায়া মন্ত্রিসভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তাজউদ্দিন খান।
শনিবার সকালে পরিদর্শনকালে তিনি পাম্প মালিক ও ক্রেতাদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং সার্বিক জ্বালানি সরবরাহ পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি না করতে কঠোর সতর্কবার্তা দেন।
পরিদর্শনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর শূরা কমিটির সদস্য ও সেক্রেটারি মো. ইকবাল হুসাইন, জেলা রাজনৈতিক সেক্রেটারি রুহুল আমিন, সদর উপজেলা আমির সোহেল রানা, সদর উপজেলা সেক্রেটারি জাব্বারুল ইসলাম, সাবেক ছাত্রনেতা খালেদ সাইফুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা।