যশোর সংবাদদাতা।।
যশোরের শার্শা উপজেলার উলাশী এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সমস্যা সমাধানে খাল খনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (২৭ এপ্রিল) এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জানান, উলাশী খাল খননের মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, কৃষিজমি জলাবদ্ধতা থেকে রক্ষা পাবে এবং স্থানীয় কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে এ অঞ্চলে জলাবদ্ধতা প্রতিবছরই বড় সমস্যা হয়ে দাঁড়ায়। খাল খনন কার্যক্রম সম্পন্ন হলে এই দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান হবে বলে আশাবাদী এলাকাবাসী।।