দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের কৃতি সন্তান ক্যাপ্টেন (অবঃ) গনীউল আজমকে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক (গ্রেড-২) পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।
শুক্রবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব গোলাম রব্বানীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী মো. গনীউল আজমকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে তিনি প্রায় দেড় যুগ সততা ও বিশ্বস্ততার সঙ্গে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সিএসএফ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ৬ জানুয়ারি ২০২৬ তারিখে বিএনপির এক বিজ্ঞপ্তিতে তাকে বিএনপির চেয়ারপার্সন ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তা টিমের নিরাপত্তা পরিচালক সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালনের কথা জানানো হয়।