এনামুল হক,ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি।।
শতাধিক বছর পেরিয়ে গেলেও ময়মনসিংহের
ত্রিশালের মাটিতে কবি নজরুলের স্মৃতিবিজড়িত এই দুটি বাড়ি শুধু স্থাপনা নয়, এগুলো বাঙালির সাহিত্য-সংস্কৃতির এক গৌরবময় ইতিহাসের জীবন্ত সাক্ষী। আজও যেন জীবন্ত হয়ে আছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি। যথাযথ সংরক্ষণ ও প্রচারের মাধ্যমে এগুলোকে আরও আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি স্থানীয়দের।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর ৩ দিন ব্যাপী অনুষ্ঠান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান । প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
প্রায় দুই যুগ পর জাতীয় পর্যায়ে আগামী ২৩ মে শনিবার তিন দিনব্যাপী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ত্রিশালে আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া একটি খাল খনন কার্যক্রমেরও উদ্বোধন করবেন তিনি। এরপর বিকেল সাড়ে পাঁচটার দিকে নজরুল অডিটোরিয়ামে তিনি ময়মনসিংহ উত্তর ও দক্ষিন জেলা ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় যোগ দিবেন।
৩ দিন ব্যাপী অনুষ্ঠানে নজরুল একাডেমী মাঠে বসবে নজরুল মেলা । ৩ দিন ব্যাপী অনুষ্ঠানকে কেন্দ্র করে ত্রিশাল সেজেছে নতুন সাজে। নজরুল প্রেমীদের মাঝে বইছে আনন্দ উৎসবের আমেজ।
স্থানীয় নজরুল ভক্ত নাট্য মোদী সাংস্কৃতিক কর্মীবৃন্দ জাতীয় পর্যায়ে নজরুল জন্মজয়ন্তী সফল করার জন্য শিল্পীদের নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
ছবির ক্যাপশন: ত্রিশালের নামাপাড়া গ্রামের বিচ্যুতিয়া ব্যাপারী বাড়িতে এখনো রয়েছে সেই স্মৃতিবিজড়িত ঘর, যেখানে জাইগীর থাকাকালে বসবাস করতেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।
ছবির ক্যাপশন: কাজীর শিমলা গ্রামে দারোগা রফিজউল্লাহর বাড়িতে সংরক্ষিত সেই ঐতিহাসিক খাট, যেখানে অবস্থানকালে ঘুমাতেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।
ছবির ক্যাপশন: জাতীয় কবি কাজী নজরুল ইসরাম বিশ্ববিদ্যালয়ের পাশে নামাপাড়া বটতলায় কবি নজরুল বাল্যকারে যে বটগাছে বসে বাঁশি বাজাতেন।