দর্শনা প্রতিনিধি: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দর্শনা পৌর এলাকায় কুরবানীর বর্জ্য অপসারণ কার্যক্রম পরিচালিত হয়েছে। আসুন সবাই মিলে দর্শনাকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল থেকেই পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।

পরিচ্ছন্ন দর্শনা গড়ার অঙ্গীকারে এই কার্যক্রমের নেতৃত্ব দেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক ও সাবেক ছাত্রনেতা আলহাজ্ব মোঃ মশিউর রহমান। তাঁর উদ্যোগে সকাল থেকেই কুরবানীর পশুর বর্জ্য দ্রুত অপসারণে কার্যক্রম পরিচালিত হয়।

এই উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলে। স্থানীয়রা পরিবেশ পরিচ্ছন্ন রাখতে এই ধরনের কার্যক্রমকে স্বাগত জানান।