চুয়াডাঙ্গা ০৩:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অপেক্ষার অবসান: অবশেষে আজ দেশে পৌঁছাচ্ছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের পারমাণবিক জ্বালানি

Padma Sangbad
৭

দৈনিক পদ্মা সংবাদ নিজস্ব ডেস্ক:
পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি সংক্রান্ত জটিলতার সমাধান শেষে অবশেষে আজ শুক্রবার (২ অক্টোবর) বাংলাদেশে এসে পৌঁছাচ্ছ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বহুল প্রতীক্ষিত পারমাণবিক জ্বালানি। চালানটি গ্রহণের লক্ষ্যে ইতোমধ্যেই সকল প্রস্তুতি চূড়ান্ত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রকল্প সূত্রের বরাত দিয়ে জানা গেছে, পরিকল্পনা অনুযায়ী রাশিয়া থেকে উড্ডয়ন করা একটি বিশেষ কার্গো উড়োজাহাজে করে জ্বালানির এই চালানটি আজ দুপুরের মধ্যেই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বিমানবন্দর থেকে পরবর্তী দিন অর্থাৎ শনিবার (৩ অক্টোবর) অত্যন্ত কঠোর ও বিশেষ নিরাপত্তাবেষ্টনীর মধ্য দিয়ে সড়কপথে তা ঈশ্বরদীর রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে স্থানান্তর করা হবে।
এর আগে নির্ধারিত সময়সূচি অনুসারে গত বৃহস্পতিবারই পারমাণবিক জ্বালানি বাংলাদেশে পৌঁছানোর কথা থাকলেও ফ্লাইট সংক্রান্ত জটিলতায় তা একদিন পিছিয়ে দেওয়া হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, স্পর্শকাতর আন্তর্জাতিক নিয়ম মেনে পারমাণবিক উপাদান পরিবহনে রুটভুক্ত দেশগুলোর আকাশসীমা ব্যবহারের আগাম ছাড়পত্র প্রয়োজন হয়। বৃহস্পতিবার শেষ মুহূর্তে পাকিস্তানের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি পেতে বিলম্ব হওয়ায় ফ্লাইটটি পুনর্নির্ধারণ করে শুক্রবার আনা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য ৭টি এবং প্রথম ইউনিটের রিফুয়েলিং সংক্রান্ত কাজের জন্য ২টিনহ মোট ৯টি ভিন্ন চালানে এ জ্বালানি দেশে আনা হবে। প্রস্তুতকারী প্রতিষ্ঠান রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা (রোসাটম) জানিয়েছে, আগামী ডিসেম্বর মাসের মধ্যেই রূপপুর প্রকল্পের প্রয়োজনীয় পারমাণবিক জ্বালানির পুরোটা দেশে সরবরাহের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

আপডেট : ০২:৩৭:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬