চুয়াডাঙ্গা ০৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের নিরপরাধ সমর্থকদের বিপদে পাশে আছি: মির্জা ফখরুল

Padma Sangbad
৮০

অনলাইন ডেস্ক।।
আওয়ামী লীগের নিরপরাধ সমর্থনকারীদের পাশে বিএনপি থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘এবার তো নৌকা নাই, নৌকা পালাইছে, হাসিনা ভারতবর্ষে চলে গেছে। মাঝখানে তার যে সমর্থনকারী রয়েছে তাদেরকে বিপদে ফেলে গেছে। আমরা সেই বিপদে তাদের পাশে দাঁড়িয়েছি।’

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-১ আসনের মোলানি বাজার এলাকায় পথসভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘হিন্দু ভাই-বোনদের আমরা পরিস্কারভাবে বলছি—আপনারা কোনো চিন্তা করবেন না। আমরা আছি আপনাদের পাশে। যারা অন্যায় করছে শুধু তাদেরই শাস্তি হবে। আর যারা অন্যায় করেনি সাধারণ মানুষ তাদেরকে আমরা বুকের মধ্যে রেখে দিবো, আগলে রাখবো।’

তিনি আরও বলেন, ‘আর মাত্র ১৫ দিন পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। আপনাদের মনে আছে? এর আগে আমরা এমপি নির্বাচন করছি। ১৫ বছর ধরে আমরা কোনো ভোট দিতে পারি নাই। সব ভোট ফ্যাসিস্ট নিয়ে গেছে, তাদের লোকজন ও প্রশাসনের মাধ্যমে। এবার সঠিক একটা ভোট হবে বলে আমরা আশা করছি। অর্থাৎ যার ভোট সে দিতে পারবে। যাকে খুশি তাকে দিতে পারবেন।’

দেশের মানুষদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য বিএনপি কাজ করবে—উল্লেখ করে মির্জা ফখরুল বলেন,‘এখন দেশের মানুষ আরামে থাকলেও পুরোপুরি নেই। কারণ দেশে জিনিসপত্রের দাম বাড়ছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে এখন ভালো হয়েছে বলে আমার মনে হয়েছে। সবমিলিয়ে এখন একটা সময় এসেছে যে রাতে আমরা শান্তিতে ঘুমাতে পারছি।’

তিনি বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি যদি ভোটটা সঠিকভাবে হয়, জনগণ যদি তাদের সরকার নিয়ে আসতে পারে, তাহলে আমরা ভালো থাকবো বলে আমি আশা করি।’

ধানের শীর্ষে ভোট চেয়ে মির্জা ফখরুল বলেন, ‘এটাই আমার শেষ নির্বাচন, আপনারা আমাকে সমর্থন করে ধানের শীষে ভোট দেবেন। তাহলে আপনাদের কল্যাণে কাজ করার সুযোগ পাবো।’

এসময় ঠাকুরগাঁও জেলা বিএনপি, উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আপডেট : ০৯:৪৩:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬