চুয়াডাঙ্গা ০১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আজ থেকে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

Padma Sangbad
১৪৪

ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দীর্ঘ ২৭ দিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার থেকে সারাদেশে চলবে আন্তঃনগর ট্রেন সার্ভিস। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে।
সোমবার থেকে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রিও শুরু হয়েছে। তবে পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেনের চলাচল আপাতত বন্ধ থাকবে।
মালবাহী ট্রেন চলাচল শুরু হয় সোমবার। পরের দুই দিন যাত্রীবাহী মেইল, এক্সপ্রেস, লোকাল ও কমিউটার ট্রেন চলেছে।
রেলওয়ের পূর্বাঞ্চলের সহকারী প্রধান পরিচালন কর্মকর্তা (এসিওপিএস) কামাল আখতার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে জানা যায়, ১৯ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আন্দোলনে আন্তঃনগর ট্রেনের কোচে অগ্নিসংযোগ, কোচের দরজা ও জানালার গ্লাস ভেঙে ফেলার ঘটনা ঘটে।
জামালপুর এক্সপ্রেসের ছয়টি কোচের জানালা, জয়ন্তিকা এক্সপ্রেসের ১৩টি কোচের ৫৮টি জানালা ও ১৮টি দরজা এবং পারাবত এক্সপ্রেসের ১৬টি কোচের ১৪১টি জানালা ও ২৭টি দরজার কাচ ভাঙচুর করা হয়।
চিঠিতে বলা হয়, বর্তমানে সেগুলো আখাউড়া ও ময়মনসিংহে রয়েছে। ক্ষতিগ্রস্ত কোচগুলো বেস স্টেশন এবং পাহাড়তলী শেডে পাঠিয়ে মেরামত করতে হবে, যা সময়সাপেক্ষ ব্যাপার। জামালপুর এক্সপ্রেস ট্রেন ঢাকা-জামালপুর-ভূঞাপুর-ঢাকা পথে এবং পারাবত এক্সপ্রেস ঢাকা-সিলেট-ঢাকা পথে চলাচল করে।
প্রায় এক মাস বন্ধ থাকার পর আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হচ্ছে।

আপডেট : ১০:৪৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪