চুয়াডাঙ্গা ০৭:০৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারীতে শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

Padma Sangbad
১৫৩

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি:পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলোর আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৪৩ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আনন্দর‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৭ মে) বিকেলে স্থানীয় দলীয় কার্যালয় হতে আনন্দর‌্যালী বের হয়ে উপজেলার গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে। আনন্দর‌্যালি শেষে কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আটোয়ারী আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক আনন্দর‌্যালী সহ আলোচনাসভায় নেতৃত্ব দেন। অনুষ্ঠিত স্বদেশ প্রত্যাবর্তন দিবসের কর্মসুচীতে উপজেলা আওয়ামীলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ স্বতস্ফুর্ত অংশগ্রহন করেন।
উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর সুদীর্ঘ নির্বাসন শেষে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ১৯৮১ সালের ১৭ মে অর্থাৎ আজকের এই দিনে বাংলার মাটিতে ফিরে আসেন।

আপডেট : ১১:৪৪:০৮ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩