চুয়াডাঙ্গা ০৫:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারীতে ঐতিহাসিক বদর দিবস পালিত

Padma Sangbad
১১৩

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা, ইফতার ও দোয়ার মাহফিল  অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলার ছোটদাপ তাহফিযুল কোরআন হাফেজিয়া মাদরাসা ও ছোটদাপ বায়তুর নূর জামে মসজিদ কমিটির আয়োজনে শুক্রবার (২৯ মার্চ) আলোচনা সভা, ইফতার ও দোয়া’র মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এলাকার মুরুব্বী মোঃ রিয়াজ উদ্দীন। খোশ বাজার আলিয়া মাদরাসার পীর সাহেব মাওলানা শাহ্ আবু সাঈদ মুহাম্মদ নাজমুছ ছায়াদাত এর বড় ছেলে মাওলানা হাফিজ শাহ্ মুহাম্মদ ওয়ালিউল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বদর দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন। কমিটির উপদেষ্টা মোঃ নুরল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন আটোয়ারী মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম ও খতিব মাওলানা মোঃ আইনুল হক, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মনিরুজ্জামান,লক্ষীপুর আলিম মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা আব্দুল মান্নান। মসজিদ ও মাদরাসার উন্নয়নে সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী মোঃ খলিলুর রহমান, পইম উদ্দীন আহমেদ, সভাপতি মোঃ শাহাজাহান,সাধারণ সম্পাদক আনিছুর রহমান। মাদরাসা পরিচালনায় সহযোগিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শুভেচ্ছা বক্তব্য রাখেন, মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফিজ মুহাম্মদ মখলেছুর রহমান মেসবাহ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলামের ইতিহাসে ঐতিহাসিক এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ঐতিহাসিক বদর যুদ্ধের বিজয়ই মদিনার ইসলামি রাষ্ট্রের ভিত প্রতিষ্ঠার সুযোগ করে দেয়। মহান আল্লাহর বিশেষ সাহায্যের দ্বিতীয় হিজরীর ১৭ রমজান মদিনা থেকে ৭০ কিলোমিটার দক্ষিণে ঐতিহাসিক বদর প্রান্তরে সত্য-মিথ্যার নির্ণয়কারী এ যুদ্ধ সংঘটিত হয়। আর তাতে ইসলাম ও মুসলমানদের বিজয় অজিত হয়। এটি ইসলামের ইতিহাসে বদরযুদ্ধ হিসেবে পরিচিত। আলোচনা শেষে ইফতারের পূর্ব মুহুর্তে দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি এবং বিশ্ব উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। অপরদিকে আটোয়ারী নেছারীয়া ছালেহীয়া খানকাহ শরীফের আয়োজনে গত বৃহস্পতিবার (২৮ মার্চ) বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আপডেট : ০৮:০৯:৫০ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪