চুয়াডাঙ্গা ০৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আপাতত সুস্থ কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকর, হাসপাতাল থেকে ফিরলেন বাড়ি

Padma Sangbad
১২৫

অনলাইন ডেস্ক : ভুবন বাদ্যকর ও কাঁচা বাদাম গান, এই দুই নাম এখন সারা বিশ্বের সঙ্গে পরিচিত। কাঁচা বাদাম বিক্রি করতে করতেই একটি গান বেঁধেছিলেন তিনি, সেই গানই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। দেশ বিদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারাও তাঁর গানে তাল মেলাচ্ছে। কিন্তু সোমবার আচমকাই দুর্ঘটনার মুখোমুখি পড়েন ভুবন বাদ্যকর।

বাড়ির সামনেই দুর্ঘটনার মুখে পড়েন তিনি। বুকে এবং মাথায় চোট পান। ‘কাঁচা বাদাম’ গানের স্রষ্টাকে তাড়াতাড়ি বীরভূমের সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করেন পরিবারের লোকেরা। সেখান থেকেই তাঁকে পাঠানো হয় বর্ধমানে। সেখান থেকেই মঙ্গলবার ছাড়া পান তিনি। আপাতত সুস্থ আছেন ভুবন। চিকিৎসকরা জানিয়েছেন, চিন্তা করার মতো তেমন কিছু হয়নি।

জানা গিয়েছে, সম্প্রতি একটি গাড়ি কিনেছেন ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকর । বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত কুড়ালজুরি গ্রামে সোমবার সন্ধ্যায় সেই গাড়ি চালানোই শিখছিলেন তিনি। পরিবার সূত্রে খবর, তখনই দুর্ঘটনার কবলে পড়েন ভুবনবাবু। গাড়ি একটি দেওয়ালে গিয়ে ধাক্কা মারে। বুকে এবং মাথায় তাঁর আঘাত লাগে। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

আপডেট : ১২:১৭:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২