চুয়াডাঙ্গা ০৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আমার মেয়ের হাতের লেখা এমন নয়, চিরকুট নিয়ে এমপি নজরুলের শাশুড়ি

Padma Sangbad
১৪২

অনলাইন ডেস্ক।।
সংসদ সদস্য জি এম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর হাতে লেখা বেশ কয়েকটি চিরকুট জব্দ করেছে পুলিশ। তবে সেই লেখাগুলো মরিয়মের নয় বলে দাবি করেছেন তার মা ফিরোজা খানম।

আজ সোমবার রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ চাঞ্চল্যকর দাবি করেন তিনি।

এমপির শাশুড়ি ফিরোজা খানম জানান, উদ্ধার হওয়া চিঠির লেখার সঙ্গে তার মেয়ের হাতের লেখার কোনো মিল নেই; মরিয়মের হাতের লেখা এর চেয়ে খারাপ ছিল।

ঘটনাটিকে স্বাভাবিক আত্মহত্যা মানতে নারাজ ফিরোজা খানম। তিনি অভিযোগ করেন, তার মেয়েকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে।

উদ্ধার হওয়া চিঠির অনুলিপি দেখে ফিরোজা খানম বলেন, ‘ওর (মরিয়ম খাতুন) হাতের লেখা এমন নয়, ওর লেখা এর চেয়ে খারাপ। চিঠিতে দুই ধরনের হাতের লেখা দেখা যাচ্ছে, যা কোনোভাবেই আমার মেয়ের লেখার সঙ্গে মিলছে না।’

ঘটনার দিনের বর্ণনা দিয়ে মরিয়মের মা জানান, এমপি নজরুল ইসলাম তার অসুস্থ স্বামীকে ফোন করে দুজনকে দ্রুত আসতে বলেন। তিনি নিজের ব্যবসাপ্রতিষ্ঠানের কারণে ঢাকায় আসতে না পারলেও তার স্বামীকে পাঠান। পরে তার স্বামী সেখানে গিয়ে দেখেন, মরিয়ম ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছে।

মরিয়ম খাতুন বলেন, ‘মা হিসেবে আমার শেষ একটাই দাবি— যাদের কারণে আমার মেয়ে আত্মহত্যা করেছে বা করতে বাধ্য হয়েছে, তাদের যেন কঠিন শাস্তি দেওয়া হয়।’

প্রসঙ্গত, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় গতকাল রোববার।

পুলিশ জানায়, এমপি হোস্টেলের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটের একটি কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় মরিয়মের মরদেহ। পরে হাতে লেখা বেশ কয়েকটি চিরকুট জব্দ করে পুলিশ। জাতীয় সংসদের প্যাডসহ বিভিন্ন কাগজে লেখা এসব চিরকুটে ফুটে ওঠে সম্পর্কের টানাপোড়েনের কথা।

পরে আত্মহত্যায় প্ররোচনার মামলায় গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা বেগমকে গ্রেপ্তার করা হয়। আজ আদালত গাজী নজরুলকে চার দিন এবং মাকছুদাকে এক দিনের রিমান্ডে পাঠিয়েছেন।

আপডেট : ১১:১৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬