চুয়াডাঙ্গা ১২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আলমডাঙ্গা রেলস্টেশনে যাত্রীদের বসার স্থানে নেই ফ্যান, তীব্র গরমে অসুস্থ হচ্ছেন যাত্রীরা

Padma Sangbad

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

২৫

নিজস্ব প্রতিবেদক | দৈনিক পদ্মা সংবাদ।

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা রেলস্টেশনে যাত্রীদের জন্য নির্ধারিত অপেক্ষমাণ স্থানে পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ যাত্রীদের। বিশেষ করে প্রচণ্ড গরমে অসুস্থ বৃদ্ধ, নারী, শিশু এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্টেশনে ট্রেনের অপেক্ষায় থেকে অতিষ্ঠ হয়ে পড়ছেন।

সরেজমিনে দেখা যায়, যাত্রীদের বসার স্থানের মাথার ওপরে পর্যাপ্ত ফ্যান না থাকায় বাতাসের অভাবে সেখানে অসহনীয় পরিবেশের সৃষ্টি হয়েছে। দিনের বেলায় তীব্র গরমে অপেক্ষমাণ যাত্রীদের অনেকেই অস্বস্তিতে পড়ছেন। কেউ কেউ মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম ও শারীরিক দুর্বলতার মতো সমস্যায় ভুগছেন।

স্থানীয় যাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাদের দাবি, স্টেশনের অপেক্ষমাণ স্থানে পর্যাপ্ত ফ্যান স্থাপন করা হলে যাত্রীদের দুর্ভোগ অনেকটাই কমে আসবে।

একাধিক যাত্রী বলেন, “ট্রেনের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। কিন্তু বসার স্থানে ফ্যান না থাকায় গরমে ছোট শিশু, বৃদ্ধ ও অসুস্থ মানুষ সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন।”

যাত্রীসাধারণ দ্রুত আলমডাঙ্গা রেলস্টেশনের অপেক্ষমাণ স্থানে পর্যাপ্ত ফ্যান স্থাপনসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

আপডেট : ০৯:০৩:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬