ঈদের ছুটির আওতায় থাকবে না যারা

অনলাইন ডেস্ক।।
ঈদুল ফিতরের পূর্ব নির্ধারিত ছুটির মধ্যবর্তী ১৮ মার্চ বুধবার নির্বাহী আদেশে এক দিনের সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে রোববার ৮ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি অনুবিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে জরুরি কোন কোন সেবার কর্মীরা ছুটির আওতামুক্ত থাকবেন তাও জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকার কর্তৃক আসন্ন শবে কদর ও ঈদুল ফিতরের পূর্বনির্ধারিত ছুটির মধ্যবর্তী ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশে এক দিনের সরকারি ছুটি ঘোষণা করা হলো। ছুটিকালীন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।
তবে জরুরি পরিষেবা যেমন- বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতাবহির্ভূত থাকবে। হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা ছুটির আওতাবহির্ভূত থাকবে।
এতে আরও বলা হয়, চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীরা এবং ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীরা ছুটির আওতা বর্হিভূত থাকবে।
জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসসমূহ এই ছুটির আওতাবহির্ভূত থাকবে। ব্যাংক কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।
আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন। বেসরকারি খাতের শিল্পপ্রতিষ্ঠান, কল-কারখানা ও প্রতিষ্ঠানের জন্য সাধারণ ছুটি ঘোষণার ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।
Channel-i-Tv-Live-Motiom
ট্যাগ: ঈদের ছুটিঈদের ছুটি ২০২৬ছুটি ঘোষণাজনপ্রশাসন মন্ত্রণালয়
ক্রেতার ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে স্টার কাবাব
চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন ১১:২০ অপরাহ্ন ০৮, মার্চ ২০২৬
A A
ইফতারের আগে ক্রেতার ওপর কর্মীদের হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। এ ঘটনায় লজ্জিত ও মর্মাহত জানিয়ে বিষয়টিকে অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক বলে উল্লেখ করেছে তারা।
রোববার ৮ মার্চ রাতে দেওয়া এক বিবৃতিতে স্টার হোটেল কর্তৃপক্ষ জানায়, আমাদের প্রতিটি কাস্টমার আমাদের জন্য অত্যন্ত প্রিয় ও সম্মানের। দীর্ঘদিন ধরে আপনাদের ভালোবাসা ও আস্থার ওপর আমাদের পথচলা। তাই এমন একটি ঘটনা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক।
দুঃখজনকভাবে, কিছু কাস্টমার ও আমাদের কর্মীদের মধ্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার উদ্ভব হয়। দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, এই ধরনের ঘটনার প্রতি মালিকপক্ষের কোনো সমর্থন নেই। আমরা মনে করি পরিস্থিতি সামলাতে আমাদের কর্মীদের পক্ষ হতে আরও ধৈর্য ও সংযম প্রদর্শন করা উচিত ছিল। এই ঘটনায় যিনি আহত হয়েছেন তার কাছে আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এবং তার দ্রুত সুস্থতা কামনা করছি। আমরা তার তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থাও গ্রহণ করেছি। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত কর্মচারীর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়েছে।
স্টার কাবাবে ক্রেতার ওপর কর্মীদের হামলার। ছবি: ভিডিও থেকে।
রেস্টুরেন্ট কর্তৃপক্ষ আরও জানায়, আমরা এটাও স্বীকার করি যে, আকস্মিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি কখনো কখনো সামলানো সবার জন্যই কঠিন হয়ে ওঠে। অনেক সময় কর্মীদের আচরণও আমাদের জন্য বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে, যেখানে মালিকপক্ষও একপ্রকার অসহায় অবস্থায় পড়ে যায়। তবু একটি প্রতিষ্ঠান হিসেবে আমরা আমাদের দায়িত্ব এড়িয়ে যেতে চাই না।
আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য আমরা প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবো।
এর আগে গতকাল শনিবার ৭ মার্চ রাজধানীর পুরান ঢাকার জনসন রোডের রায় সাহেব বাজার মোড়ে অবস্থিত স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে খেজুরের দাম নিয়ে তর্কের জেরে গ্রাহকদের ওপর হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কয়েকজন স্টাফ সংঘবদ্ধভাবে ক্রেতাদের ওপর হামলা চালান। চেয়ার এবং অন্যান্য দেশীয় অস্ত্র দিয়ে রেস্টুরেন্ট কর্মীরা পিটিয়ে ক্রেতাদের আহত করে। ইফতারের সময় ঘটে যাওয়া এ ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।























