শিরোনাম :
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
Padma Sangbad

অনলাইন ডেস্ক।।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান।
এদিকে একনেকের অনুমোদনের তালিকা থেকে ১ হাজার ৪৫৭ কোটি টাকা ব্যয়ে দুটি প্রোডাক্ট অয়েল ট্যাংকার কেনার প্রকল্প এবং তুরাগ নদী সুরক্ষায় ঢাকা মেট্রো প্রকল্প বাদ দেওয়া হয়েছে।
একনেকের বৈঠকে অনুমোদিত ১০টি প্রকল্পের মোট ব্যয় ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা। সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে এসব প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
























