চুয়াডাঙ্গা ০৩:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

একযোগে এনবিআরের ৬৮ কর্মকর্তা বদলি

Padma Sangbad
২১

অনলাইন ডেস্ক।।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনার পদমর্যাদার ৬৮ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়নের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

আজ রোববার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন ও অফিস আদেশ জারি করা হয়েছে।

এর মধ্যে একটি প্রজ্ঞাপনে অতিরিক্ত কর কমিশনার পদমর্যাদার ৩৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। এ ছাড়া পৃথক একটি অফিস আদেশে যুগ্ম কর কমিশনার পদমর্যাদার আরও ৩২ কর্মকর্তাকে বদলি ও পদায়নের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

এনবিআরের প্রথম সচিব (কর প্রশাসন) ওয়াকিল আহমদের স্বাক্ষর করা ওই প্রজ্ঞাপন ও অফিস আদেশে বলা হয়, বিসিএস (কর) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত কর্মস্থলে বদলি ও পদায়ন এবং অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো।

এসব কর্মকর্তাদের যেসব কর্মস্থলে পদায়ন করা হয়েছে, ওই কর্মস্থলে কোনো কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত থাকলে তার অতিরিক্ত দায়িত্ব এতদ্বারা বাতিল করা হলো।

এ ছাড়া বদলি বা পদায়ন করা কর্মকর্তারা তার পূর্ববর্তী পদের দায়িত্ব ও অতিরিক্ত দায়িত্ব (যদি থাকে) হস্তান্তর করে বদলি ও পদায়ন এবং অতিরিক্ত দায়িত্ব প্রদানকৃত কর্মস্থলে যোগদান করবেন মর্মে নির্দেশনা প্রদান করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও এতে উল্লেখ করা হয়।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপন ও অফিস আদেশটি দেখতে ক্লিক করুন: প্রজ্ঞাপন-১ ও অফিস আদেশ-২।

আপডেট : ১২:৩৮:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬