চুয়াডাঙ্গা ০৬:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ককটেল বিস্ফোরণের পর আটক ব্যক্তি বললেন, ‘আমি বিএনপি করি ভাই’

Padma Sangbad
৬

অনলাইন ডেস্ক।।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস ও আশপাশের এলাকায় পরপর ছয়টি ককটেল বিস্ফোরণ হয়েছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।

উপস্থিত জনতা পিটুনি দেওয়ার পর আটক এক ব্যক্তি কাঁদতে কাঁদতে বলেন, ‘আমি বিএনপি করি ভাই’। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেন শিক্ষার্থী ও উপস্থিত লোকজন। এ সময় উপস্থিত লোকজন তাদের মারধর করে পুলিশে সোপর্দ করেন। পরে আরও একজনকে আটক করা হয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের পরপর দুজনকে আটক করে শিক্ষার্থীরা ক্যাম্পাসে নিয়ে যান। পরে তারা পুলিশে খবর দেয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।।

আপডেট : ০৪:৪৮:০১ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬