চুয়াডাঙ্গা ১২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়: তারেক রহমান

Padma Sangbad
১৬০

অনলাইন ডেস্ক।।
কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা বর্তমান অন্তর্বর্তী সরকারের কাজ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৮ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে মতুয়া বহুজন সমাজ ঐক্য জোট আয়োজিত হিন্দু প্রতিনিধি সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে দেওয়া প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, ‘ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে ভোটের মাধ্যমে জনগণের প্রতি দায়বদ্ধ এবং জবাবদিহিমূলক একটি সরকার প্রতিষ্ঠাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান কর্তব্য। অবশ্যই কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়। এ কারণে বিএনপি সরকারের প্রতি কোনো রকম চাপ প্রয়োগ করার পরিবর্তে ভিন্নমতের জায়গাগুলোতে নোট অব ডিসেন্ট দিয়েছে।’

তিনি বলেন, ‘স্বৈরাচারমুক্ত বাংলাদেশে মানুষের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য একটি বিশাল সুযোগ অপেক্ষমাণ। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমাদের রাজপথের আন্দোলনের সঙ্গী কারও কারও ভূমিকা দেশে আপনার এবং আমার বহু মানুষের অধিকার এবং সুযোগকে বিনষ্ট করার হয়তো একটি পরিস্থিতি তৈরি করছে। দেশ যদি অস্থিতিশীল হয়ে ওঠে, তাহলে পলাতক ফ্যাসিবাদী অপশক্তির পুনর্বাসনের পথ সুগম হতে পারে।’

‘গুপ্ত রাজনীতি’র সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘ফ্যাসিবাদী শাসনামলে ফ্যাসিবাদের রোষানলে থেকে বাঁচতে ফ্যাসিবাদবিরোধীদের কেউ কেউ যে উপায়ে গুপ্ত কৌশল অবলম্বন করেছিল, পরাজিত ফ্যাসিবাদী অপশক্তিও বর্তমানে একইভাবে গুপ্ত কৌশল অবলম্বন করে দেশকে গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করে তুলছে কি না— সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকার এবং ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক শক্তিগুলোর প্রতি বিশেষভাবে আহ্বান জানাতে চাই।’

তিনি বলেন, ‘৫ আগস্টের পরাজিত পলাতক শক্তি কোনো দলের আড়ালে গুপ্ত কৌশলে ভূমিকা রেখে যাতে দেশকে অস্থিতিশীল করে তোলার সুযোগ না পায়, গুপ্ত বাহিনীর সে অপকৌশল থেকে রক্ষা পাওয়ার জন্য অন্যতম প্রধান কৌশল হচ্ছে একটি ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় এবং বহাল রাখা। এ কারণেই বিএনপি ফ্যাসিবাদবিরোধী সব শক্তি এবং অন্তর্বর্তী সরকারের সঙ্গে সমঝোতা এবং সহযোগিতার দৃষ্টিভঙ্গি সমুন্নত রেখেছে।’

এ সময় হিন্দুদের কাছে ধানের শীষের পক্ষে ভোট চান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্লোগানে স্লোগানে তিনি বলেন, ‘হিন্দু-মুসলমান ভাই-ভাই ধানের শীষে ভোট চাই, হিন্দু-মুসলমান-বৌদ্ধ ভাই-ভাই, ধানের শীষে ভোট চাই।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আপনাদের অনেক দাবিদাওয়া আছে। বিএনপি এসব দাবির পক্ষে। তবে দাবি পূরণে তারেক রহমানকে ক্ষমতায় আনতে হবে। এ লক্ষ্যে তারেক রহমানকে সহযোগিতা করতে হবে।’

তিনি বলেন, ‘আমরা নিরাপদ বাংলাদেশ দেখতে চাই। সেই নিশ্চয়তাই তারেক রহমান দেবেন।’

মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের আহ্বায়ক সোমনাথ সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ, মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের সদস্যসচিব ও মুখপাত্র কপিল কৃষ্ণ মণ্ডল, সংগঠনের যুগ্ম আহ্বায়ক সমেন সাহা, হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক, হিন্দু ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার, মতুয়া সম্প্রদায়ের নেতা সুবর্ণা রানী ঠাকুর প্রমুখ।

আপডেট : ১২:৪৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫