চুয়াডাঙ্গা ০৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লার ঘটনার মূল অপরাধীদেরকে গ্রেফতারের দাবি জানিয়েছে বিইউআইপি

Padma Sangbad
১৩২

অনলাইন ডেস্ক : বাংলাদেশ ইউনাইটেড ইসলামি পার্টি (বিইউআইপি) কুমিল্লায় একটি মন্দিরের ঘটনায় জড়িত মূল অপরাধীদেরকে খুঁজে বের করে তাদের পরিচয় জনগণের সামনে প্রকাশ করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে।
জাতীয় প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে তারা বলেন, এই ধরণের অপরাধীরা যারা সবসময় কিছু নিরীহ মানুষকে ব্যবহার করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা চালায় সরকারকে অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনতে হবে।
বিইউআইপি সভাপতি মাওলানা মো: ইসমাইল হোসেন বলেন, “বিএনপি-জামাত এবং হেফাজত-ই-ইসলামের নেতা কর্মীরা কুমিল্লায় মন্দিরের ঘটনায় জড়িত। তারা দেশে বিশৃঙ্খরা সৃষ্টি এবং বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে।”
তিনি আরো বলেন, হেফাজত-ই-ইসলামী এর আগে বিভিন্ন সময় নৈরাজ্য সৃষ্টি করেছিল এবং এই ধরণের ঘটনার পৃষ্ঠপোষকতার মাধ্যমে দেশের নিরীহ উলামায়ে কেরামকে বিপদের মধ্যে ঠেলে দিয়েছিল।
তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা সবসময় কিছু নিরীহ লোককে প্রভাবিত করার মাধ্যমে এধরণের ঘটনা ঘটাতে উস্কানি দেয় এবং সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলে দেয়ার জন্য তাদের ধর্মীয় সেন্টিমেন্টকে কাজে লাগায়।
তিনি আরো বলেন, এটি দেশে অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে হেফাজত-ই-ইসলামের নাটক ছাড়া আর কিছু নয়।
বিইউআইপি মহাসচিব মাওলানা সাহাদাৎ হোসেন, শাহ ওমর ফারুক এবং দলের সিনিয়র নেতারা এসময় অন্যান্যের সঙ্গে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন।।

আপডেট : ১১:২৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১