চুয়াডাঙ্গা ০৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কোটচাঁদপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

Padma Sangbad
২১

কোটচাঁদপুর সংবাদদাতা ।

“পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার”এই প্রতি পদ্য নিয়ে ঝিনাইদহের কোটচাঁদপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন দিক প্রদক্ষিণ শেষে অফিসার্স ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি শরিফুন্নেছা মিকি। সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিরুপমা রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জাসদ সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাবু, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জিল্লুর রহমান, কৃষি অফিসার রাজিবুল হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম, উপজেলা আনসার প্রশিক্ষক সুমাইয়া আক্তার, তথ্য সেবা কর্মকর্তা তানিয়া সুলতানা, পল্লী সঞ্চয় কর্মকর্তা চম্পা অধিকারী, মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসাহাক আলী, পৌর যুবলীগের সভাপতি মেহেদী হাসান বুলবুল প্রমুখ। সে সময় সাংবাদিক, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র ছাত্রী সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপডেট : ১০:৩৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩