চুয়াডাঙ্গা ০৮:০০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খাজুরায় কথিত ডেন্টিস্ট নজরুলের অপচিকিৎসায় ক্ষতিগ্রস্ত বহু মানুষ

Padma Sangbad
১১৩

ডেন্টিস্ট পরিচয় দিয়ে প্রতারণা চালিয়ে যাচ্ছেন নজরুল ইসলাম নামে এক ব্যক্তি। যশোর সদর উপজেলার খাজুরা বাজারে ‘সৌরব ডেন্টাল কেয়ার’ নামে একটি চেম্বার খুলে এমবিবিএস ডাক্তার সেজে রোগী দেখছেন তিনি। প্রতিনিয়ত তার অপচিকিৎসার শিকার হচ্ছেন গ্রামের সহজ সরল মানুষ। আর তিনি হাতিয়ে নিচ্ছেন হাজার হাজার টাকা। সম্প্রতি তার অপচিকিৎসার শিকার হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে জাহানারা খাতুন নামে একজন। তিনি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের দামোদারপুর গ্রামের মাসুদ রানার স্ত্রী।
ভুক্তভোগী ওই নারীর স্বামী মাসুদ রানা জানান, ২ অক্টোবর জাহানারা বেগম সাংসারিক কাজ করার সময় টিউবওয়েলে আঘাত পান। এতে তার দুটি দাঁত ক্ষতিগ্রস্ত হয়। পরে পরিচিত একজনের মাধ্যমে খাজুরা বাজারে সৌরব ডেন্টাল কেয়ারে যান। এ সময় সেখানে উপস্থিত নজরুল ইসলাম নিজেকে ডেন্টিস্ট পরিচয় দিয়ে দশ হাজার টাকার বিনিময়ে রোগীর চিকিৎসা করেন। এর কিছুদিন পর রোগীর মুখ ও দাঁতে ইনফেকশন দেখা দেয়। পরে জাহানারা বেগম একজন এমবিবিএস ডাক্তার দেখালে তাকে জানানো হয় তিনি অপচিকিৎসার শিকার হয়েছেন। ভাঙ্গা দাঁতের চিকিৎসা করানোর নামে তার কাছ থেকে টাকা হাতিয়ে নেয়া হয়েছে। প্রকৃতপক্ষ নজরুল ইসলাম ডেন্টিস্ট নন। তিনি একজন টেকনোলজিস্ট। অর্থাৎ ডাক্তারের সহকারী হিসাবে কাজ করেন তিনি।
স্বাস্থ্য বিভাগ সূত্র বলছে, একজন ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজিস্টের কাজ হচ্ছে যে কোনো এমবিবিএস ডাক্তারের সহকারী হিসাবে কাজ করা। তারা কেউ ব্যক্তিগত চেম্বার খুলে রোগী দেখতে বা ব্যবস্থাপত্র দিতে পারবেন না। বিএমডিসির আইন অনুযায়ী এমবিবিএস এবং বিডিএস ছাড়া কেউ ডাক্তার লিখলে তা অপরাধ হিসাবে গণ্য হবে। কথিত ডাক্তাররা অপকৌশলের আশ্রয় হিসেবে ডেন্টিস্ট ব্যবহার করছেন। দন্ত চিকিৎসকরা নামের আগে ডেন্টিস্ট এবং নামের শেষে ডিডিটি, এফটি ইত্যাদি টাইপ লিখেও অপরাধ।
সূত্র জানায়, কথিত ডেন্টিস্ট নজরুল ইসলাম নিজের ব্যবস্থাপত্রে নামের আগে ‘ডেন্টিন্স’ পদবি ব্যবহার করছেন। নামের শেষে লিখছেন ডিডিটি ঢাকা। তার ব্যবস্থাপত্রে হরহামেশা লিখছেন এন্টিবায়োটিক ওষুধ। যার বেশ কিছু ব্যবস্থাপত্র গ্রামের কাগজ দপ্ততে সংরক্ষিত আছে। এ চক্রের খাজুরা, বাাঘারপাড়া ও ঝিনাইদহের বিভিন্ন গ্রামে শক্তিশালী দালাল চক্র রয়েছে। তারা এখানে রোগী ভাগিয়ে নিয়ে আসেন কমিশন ভিত্তিতে।
ভুক্তভোগী জাহানারা খাতুন জানান, তিনি পরিচিত একজনের মাধ্যমে ওই চেম্বারে যেয়ে প্রতারিত হয়েছেন। প্রথমেই তার কাছ থেকে দশ হাজার টাকা আদায় করা হয়েছে। পরবর্তীতে ওষুধ, পরীক্ষা-নিরীক্ষাসহ আরও ৭/৮ হাজার টাকা খরচ হয়েছে তার। কিন্তু সুস্থ হওয়ার পরিবর্তে ওই দুই দাঁত দিয়ে রক্ষপাত হচ্ছে ও ইনফেকশন হয়ে গেছে। পরবর্তীতে এমবিবিএস ডাক্তার দেখিয়ে আরও বেশকিছু টাকা খরচ হয়েছে। সব মিলেয়ে তার ৩৫ থেকে ৪০ হাজার টাকা খরচ হয়ে গেছে, কিন্তু এখনো সুস্থ হতে পারেননি। আগে থেকে তিনি বুঝতে পারেননি নজরুল ইসলাম কোনো সেন্টিস্ট নন। এমনকী কখনো তাদের কাছেও জানাননি তিনি কোনো ডাক্তার নন।
জাহানারা খাতুনের মতো বহু মানুষ প্রতারণার শিকার হয়েছেন নজরুল ইসলামের কাছ থেকে। তিনি বর্তমান চিকিৎসাধীন আছেন। সুস্থ হয়ে ডাক্তার নজরুল ইসলামের নামে লিখিত অভিযোগ করবেন সিভিল সার্জনের কাছে।
এ বিষয়ে নজরুল ইসলামকে বক্তব্য জানতে চেয়ে ফোন করা হলে তিনি বলেন, তিনি একজন ডেন্টাল টেকনোলজিস্ট। ঢাকা থেকে পাশ করেছেন। সরকার তাদের দাঁতের বিভিন্ন চিকিৎসা ও ব্যবস্থাপত্র লিখতে অনুমতি দিয়েছেন। তিনি এন্টিবায়োটিক লিখতে পারবেন। নামের আগেও ডেন্টিস্ট লিখতে পারবেন। তার দাবি, তার কাছ থেকে কেউ অপচিকিৎসার শিকার হননি। জাহানারা নামের রোগী অপচিকিৎসার শিকার হয়েছেন এমন কোনো তথ্য তার কাছে নেই।
যশোরের সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান জানান, ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজিস্ট কেউ নামের আগে ডাক্তার বা ডেন্টিস্ট পদবি ব্যবহার করতে পারবে না। তাদের চিকিৎসা দেয়া বা ব্যবস্থাপত্র লেখার কোনো সুযোগ নেই। অভিযোগ পেলে ডেন্টিস্ট পরিচয় দানকারী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। অপচিকিৎসার সাথে জড়িত থাকলে কাউকে ছাড় দেয়া হবে না।

আপডেট : ১২:৪৮:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪