চুয়াডাঙ্গা ০৪:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খোলামেলা পোশাক নিয়ে রাশমিকা কী জানালেন?

Padma Sangbad
১৭

বিনোদন ডেস্ক।।

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা জানিয়েছেন, পর্দায় খোলামেলা পোশাকে অভিনয় করার ক্ষেত্রে তিনি নিজের পছন্দ ও ব্যক্তিগত সীমারেখাকে গুরুত্ব দেন। চরিত্রের প্রয়োজনে পোশাক নির্বাচন করতে হলেও নিজের স্বাচ্ছন্দ্য ও সম্মান বজায় রেখেই ক্যামেরার সামনে দাঁড়াতে চান এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের পোশাক নির্বাচন ও অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন রাশমিকা। এ সময় উঠে আসে অভিনেত্রী জাহ্নবী কাপুরের পোশাক নিয়ে সাম্প্রতিক বিতর্কের প্রসঙ্গও।

সাক্ষাৎকারে করণ রাশমিকাকে প্রশ্ন করেন, হিন্দি, তেলুগু কিংবা তামিল ভাষার সিনেমায় কাজ করার সময় পর্দায় নিজের উপস্থাপনা নিয়ে কতটা সতর্ক থাকেন তিনি।

জবাবে রাশমিকা জানান, অভিনয়জীবনের শুরু থেকেই তিনি নিজের জন্য কিছু নির্দিষ্ট সীমারেখা ঠিক করে রেখেছেন। তাঁর মতে, কিছু চরিত্রের প্রয়োজনে বিকিনি পরতে হতে পারে। তবে ব্যক্তিগতভাবে পুরো শরীর প্রদর্শন করা কিংবা অতিরিক্ত খোলামেলা পোশাকে অভিনয় করতে তিনি খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না।

অভিনেত্রী আরও জানান, বাণিজ্যিক সিনেমার প্রয়োজনে কখনো কখনো এমন পোশাক পরতে হয়, যা তাঁর কাছে পুরোপুরি আরামদায়ক নয়। তবে এ ধরনের পরিস্থিতিতে তিনি পরিচালকদের সঙ্গে আলোচনা করে নিজের পছন্দ অনুযায়ী পোশাক নির্বাচন করার চেষ্টা করেন।

রাশমিকার ভাষ্য অনুযায়ী, সৌভাগ্যবশত তিনি এমন অনেক পরিচালকের সঙ্গে কাজ করেছেন, যাঁরা তাঁর মতামত ও পছন্দকে সম্মান করেন। ভবিষ্যতেও নিজের বক্তব্যকে গুরুত্ব দেন, এমন মানুষের সঙ্গেই কাজ করতে চান তিনি।

সাক্ষাৎকারে উপস্থিত অভিনেতা বিজয় দেভারকোণ্ডা বলেন, পরিচালকদের সঙ্গে পোশাক নিয়ে আলোচনা করা কিংবা কোনো বিষয়ে আপত্তি জানানো অনেক সময় কঠিন হয়ে পড়ে।

রাশমিকাও স্বীকার করেন, পরিচালক বা প্রযোজকদের সঙ্গে নিজের অস্বস্তির বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলার মতো পরিবেশ থাকা জরুরি। অনেক সময় নিজের আপত্তি জানাতেও অভিনেতাদের দ্বিধায় পড়তে হয়। তখন মনে প্রশ্ন জাগে, কাজটি ঠিকভাবে করতে পারছেন কি না।

বিজয় দেভারকোণ্ডার মতে, কর্মক্ষেত্রে নিজের অস্বস্তি কিংবা আপত্তির কথা প্রকাশ করা অভিনেত্রীদের জন্য অনেক সময় সহজ হয় না। চুক্তিতে সম্মতি দেওয়ার পর কোনো বিষয়ে আপত্তি জানালে নির্মাতা বা প্রযোজকদের কাছ থেকে প্রশ্নের মুখেও পড়তে হতে পারে।

এ ধরনের মানসিক চাপের কারণে অনেক অভিনয়শিল্পী নিজেদের অস্বস্তির কথা প্রকাশ করতে পারেন না বলে মনে করেন বিজয়। তাই সিনেমার সেটে এমন একটি পরিবেশ থাকা প্রয়োজন, যেখানে অভিনয়শিল্পীরা নির্দ্বিধায় নিজেদের মতামত জানাতে পারবেন এবং তাঁদের ব্যক্তিগত সীমারেখাকে সম্মান করা হবে।

আপডেট : ১২:৪১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬