চুয়াডাঙ্গা ০৩:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘটলো এক হৃদয়ছোঁয়া ঘটনা, পথশিশুর এক কথায় স্তব্ধ স্বরাষ্ট্র উপদেষ্টা!

Padma Sangbad
২০২

ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি দেখতে আজ বুধবার (৪ জুন) কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় এক হৃদয়ছোঁয়া মুহূর্তের জন্ম হয়, যার কেন্দ্রে ছিল রামিন নামের এক পথশিশু।

রেলস্টেশনের সামনে উপদেষ্টার গাড়ি থামতেই রামিন তাকে লক্ষ্য করে এগিয়ে আসে এবং সালাম দেয়। উপদেষ্টা গাড়ি থেকে নেমে সরাসরি তার কাছে যান। রামিন তখন উপদেষ্টার পায়ে হাত দিয়ে সালাম করার চেষ্টা করে।

স্বরাষ্ট্র উপদেষ্টা তার হাত ধরে স্নেহের সঙ্গে মাথায় হাত বুলিয়ে দেন। এরপর রামিন আবেগভরে বলে ওঠে, “ট্যাকা লাগত না, ওনার দোয়া হলেই চলব।”

ঘটনাটি দেখে উপস্থিত অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। উপদেষ্টা তখন তাকে কিছু টাকা দিতে চাইলে রামিন বিনয়ের সঙ্গে দূরে সরে যায়। সে বলে, “ওনাকে খুবই ভালো লাগছে। ট্যাকা নিলে মানুষে মন্দ বলবে।”

জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “তোমার জন্য দোয়া করি, ভালো থেকো।” এরপর তিনি নিজেই বলেন, “তুমিও আমার জন্য দোয়া করো।”

এই ছোট্ট মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়, অনেকেই মন্তব্য করেছেন— “মানবিক নেতৃত্ব এমনই হওয়া উচিত।”

আপডেট : ০২:৫০:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫