চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক।।
চার দিনের সরকারি সফরে আগামী ২৬ অক্টোবর জাপানের টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত এ সফর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সেমিনারে অংশ নেওয়ার পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের এ সফরের কথা জানান।
সফরে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক অংশীদারত্ব সম্প্রসারণ এবং বিনিয়োগ বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পাশাপাশি বাণিজ্য, উন্নয়ন সহযোগিতা, জ্বালানি ও বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতার সুযোগ নিয়েও আলোচনা হতে পারে।
সফরকালে দুই দেশের প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। এ সফরের মাধ্যমে দীর্ঘদিনের বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও জোরদার এবং ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির প্রত্যাশা করা হচ্ছে।


























