চুয়াডাঙ্গা ০১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চীন থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

Padma Sangbad

অনলাইন ডেস্ক।।
রাষ্ট্রীয় সফর শেষে চীন থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার রাত ৭টা ৪৫ মিনিটে দিকে তিনি রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

এর আগে আজ বেইজিংয়ের স্থানীয় সময় বিকেল ৫.১৬ মিনিটে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এ ছাড়া প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরাও ফিরেছেন একই ফ্লাইটে।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চিফ হুইপ নুরুল ইসলাম মনি, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী আফরোজা খান রিতা প্রমুখ।

গত ২১ জুন প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় যান প্রধানমন্ত্রী। এরপর গত সোমবার রাতে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে যোগ দিতে চীনের দালিয়ানে যানন তিনি। দুইদিন সেখানে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে বুধবার বিকেলে বেইজিং পৌঁছান প্রধানমন্ত্রী।

গতকাল বৃহস্পতিবার চীনের সঙ্গে দুটি চুক্তি ও ১৭টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। শেষ দিন অর্থাৎ আাজ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হয়। এ ছাড়া চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের ন্যাশনাল স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গেও তার বৈঠক অনুষ্ঠিত হয়।

আপডেট : ১১:৩৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬