চুয়াডাঙ্গা ০৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় স্বর্ণের ছোট-বড় ৪ টি বারসহ হৃদয় নামের এক পাচারকারী আটক

Padma Sangbad
২৯

পুলিশ দেখে ৪টি স্বর্ণের বার রাস্তার পাশের ডোবায় ফেলে পালাচ্ছিল পাচারকারী। তবে শেষ রক্ষা হয়নি। চুয়াডাঙ্গার সীমান্তবর্তী দর্শনা মেমনগর স্কুলের সামনে থেকে ২৫ ভরি স্বর্নের ছোট-বড় ৪ টি বারসহ হৃদয় (১৯) নামের ওই স্বর্ণ পাচারকারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

আটক হৃদয় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামের নওশেদ আলীর ছেলে। রবিবার বেলা ১১ টার দিকে দর্শনা- মুজিবনগর সড়কের মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে একটি মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, চুয়াডাঙ্গা পুলিশ সুপারের নির্দেশে গোপন তথ্যর ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ শফিকুর রহমানের নেতৃত্ব সঙ্গীয় ফোর্স দর্শনা রামনগরে অভিযান চালায় পরিচালনা করা হয় ।

একটি মোটরসাইকেল চালক হৃদয় কে থামার সংকেত দিলে না থেমে সাদা স্কচ টেপে মোড়ানো একটা পোটলা রাস্তার পাশে ডোবায় ফেলে দিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ তাকে আটক করে এবং ডোবায় নেমে স্বর্ণের ছোট বড় ৪ টুকরো বার উদ্ধার করে। যার ওজন ২শত ৯৫ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য প্রায় ২২ লক্ষ টাকা।

ঘটনাস্থলে এসে চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, হৃদয় নামের পাচারকারী স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্তের দিকে যাচ্ছিল। আমরা আটককৃত আসামির স্বীকারোক্তির ভিত্তিতে গডফাদারকে খোঁজার চেষ্টা করছি।।

আপডেট : ০৯:৫৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩