চুয়াডাঙ্গা ০৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘ছাত্রশিবিরের কমিটিতে’ নিজের নাম নিয়ে যা বললেন পূজা চেরি

Padma Sangbad
৫৭

চিত্রনায়িকা পূজা চেরিকে নিয়ে সম্প্রতি একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ (মহিলা শাখা) কমিটিতে অমুসলিম শাখায় আইন ও মানবাধিকার সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুতই এটি ছড়িয়ে পড়ে। এমন পরিস্থিতিতে এ বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী।

নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে পূজা চেরি লেখেন, ‘মানুষ এমন অবান্তর পোস্ট করে কেমন করে আমার বোধগম্য নয়। আমি সাধারণত কোনো রিউমারস নিয়ে মাথা ঘামাই না। তারকাদের নিয়ে রিউমারস ছড়াবে এটাই স্বাভাবিক, মানুষের একটা কৌতূহল থাকে মিডিয়া পারমস বা তারকাদের নিয়ে। কিন্তু আজকে যে বা যারা এই রিউমারস টা ছড়িয়েছেন এটা নিয়ে আসলেই কিছু একটা বলা উচিত।’

তিনি লেখেন, ‘এটা শুধু রিউমারস পর্যায় পর্যন্ত থাকলে কোনো ব্যাপার ছিল না। এইখানে এখন ধর্মের বিষয় চলে আসছে। এসব করে সব ধর্মকে অপমান করা হচ্ছে। এমন কোনো রিউমারস করা আসলে উচিত না যেই রিউমারস জাতি, বর্ণ, ধর্ম সকল কিছুর ওপর প্রভাব পড়ে।’

বিশেষ দ্রষ্টব্য দিয়ে এ চিত্রনায়িকা আরও লেখেন, ‘আমি একজন অভিনয়শিল্পী । বাংলা চলচ্চিত্র কে ভালোবাসি, এটাই আমার প্রফেশনের জায়গা। আমি সব সময় এই প্রফেশনকেই রেসপেক্ট করি এবং উপভোগ করি। এই প্রফেশনের বাইরে আমি কোনো রাজনৈতিক প্রফেশনের সাথে আমি যুক্ত নই। ধন্যবাদ।’

আপডেট : ১১:৪২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪