চুয়াডাঙ্গা ০৮:০৬ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জনপ্রতিনিধিদের জবাবদিহিতাই নাগরিক সেবা নিশ্চিত করতে পারে : স্থানীয় সরকার মন্ত্রী

Padma Sangbad
১৪১

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, নাগরকদের সেবা পাওয়ার বিষয়টি নিশ্চিত করার ক্ষেত্রে জনপ্রতিনিধিদের জবাবদিহির আওতায় আনার কোন বিকল্প নেই।
জনগণের সেবা পাওয়ার বিষয়ে তিনি বলেন, স্থানীয় সরকার ব্যবস্থার নানাস্তরে জনগণের জন্য নানা ধরনের সেবা প্রাপ্তির ব্যবস্থা রয়েছে। এই সেবা প্রাপ্তি জনগণের অধিকার। সেবা গ্রহণের ক্ষেত্রে কখনো কখনো জনগণ নানা রকম ভোগান্তির শিকার হয়।
মন্ত্রী আরো বলেন, জনপ্রতিনিধিদের ক্ষমতায়নের পাশাপাশি জনপ্রতিনিধিদের যথোপযুক্ত জবাবদিহির আওতায় আনা গেলে নাগরিকদের সেবা পাওয়া সহজ ও ভোগন্তিমুক্ত হয়।
তাজুল ইসলাম জাতীয় স্থানীয় সরকার দিবস পালনের অংশ হিসেবে আজ ঢাকায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে স্থানীয় সরকারের ক্ষমতায়ন নিয়ে এক ছায়া সংসদের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ডিবেট ফর ডেমোক্রেসি নামে একটি তার্কিক সগঠনের উদোগে আয়োজিত বিতর্ক অনুষ্ঠানে “স্থানীয় সরকারের ক্ষমতায়ন নাগরিক অধিকার নিশ্চিত করছে” শীর্ষক ছায়া সংসদে প্রাইমএশিয়া ইউনিভার্সিটি ও এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর বিতার্কিকরা অংশগ্রহণ করেন।
তাজুল ইসলাম বলেন, নানা সময় পৃথিবীতে নানা রকমের শাসনব্যবস্থা ছিল। কখনো রাজ ব্যবস্থা, কখনো জমিদার ব্যবস্থা কিংবা জোর করে দখলদারিত্বের মাধ্যমে পৃথিবী শাসিত হয়েছে।
তিনি বলেন, তবে বিভিন্ন শাসনব্যবস্থা পার হয়ে আধুনিক বিশ্বে গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে পৃথিবীর অধিকাংশ মানুষ রায় দিয়েছে । কারণ শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থায় যে কোন দেশ ও জাতির উন্নয়ন দ্রুততর হয়।

আপডেট : ০৮:৪৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩