চুয়াডাঙ্গা ১১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে বলল জামায়াত

Padma Sangbad
৬৪

অনলাইন ডেস্ক।।
আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী।

আজ রবিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে যমুনায় বৈঠক শেষে এ কথা জানান জামায়াতের নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

তিনি বলেন, ‘জাতীয় পার্টির ব্যাপারে সুস্পষ্ট করে বলেছি, ফ্যাসিবাদী আওয়ামী লীগের কার্যক্রম যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, তেমনিভাবে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করা যেতে পারে।’

ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, ‘গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপরে যেভাবে হামলা হয়েছে তা ন্যাক্কারজনক, দুঃখজনক বলাতে কাভার করে না। নুরের ওপরে হামলা হয়েছে, এর ষড়যন্ত্র গভীরে। এর সঙ্গে যারা যারা জড়িত, তাদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার বলে আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি।

জামায়াত নেতা আরও বলেন, ‘আওয়ামী লীগের সহযোগী হিসেবে কাজ করেছে জাতীয় পার্টি। সুতরাং আওয়ামী লীগের ব্যাপারে সেরকম সিদ্ধান্তই নেওয়া যেতে পারে বলেও আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি।’

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে অংশ নিতে আজ বিকেল সোয়া ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রবেশ করে জামায়াতের প্রতিনিধিদল। ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে প্রতিনিধিদলের আরও ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও ড. হামিদুর রহমান আযাদ।

আপডেট : ০৮:১৮:৩২ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫