চুয়াডাঙ্গা ০৩:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতকে হেফাজতে ইসলামের কাছ থেকে ইসলামি মূল্যবোধ শেখার পরামর্শ রাশেদ খাঁনের

Padma Sangbad
৬

দৈনিক পদ্মা সংবাদ নিজস্ব ডেস্ক:
ইসলামি মূল্যবোধ ও নীতি-আদর্শ প্রচারের সঠিক কৌশল হেফাজতে ইসলাম বাংলাদেশের কাছ থেকে জামায়াতে ইসলামীকে শেখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।
শুক্রবার (২ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগরে অবস্থিত আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে এক সৌজন্য সাক্ষাৎ শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, জাতীয় নির্বাচনের প্রাক্কালে ধর্মীয় বিশ্বাসকে ভুলভাবে ব্যবহার করে যেসব অপতৎপরতা চালানো হয়েছিল, আল্লামা বাবুনগরী তার বিরুদ্ধে জোরালো ও সত্যনিষ্ঠ অবস্থান নিয়ে সাধারণ মানুষকে সচেতন করেছেন। বিশেষ করে ধর্মীয় সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা নস্যাৎ করায় বিএনপি ও দেশের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে হেফাজতে ইসলামের আমিরকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।
জামায়াতে ইসলামীর তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, দলটি একদিকে শরিয়া ও ইসলামি মূল্যবোধের কথা বলে, অন্যদিকে মাঠে-ময়দানে তাদের রাজনৈতিক আচরণ ও বক্তব্য ইসলামের প্রকৃত ভাবমূর্তির সাথে পুরোপুরি সাংঘর্ষিক। জামায়াত এখন ইসলামি মূল্যবোধ থেকে বহুদূরে সরে গেছে উল্লেখ করে তিনি পরামর্শ দেন, ক্ষমতার মোহে কৌশল অবলম্বন না করে জামায়াতের উচিত হেফাজতের কাছ থেকে সঠিক মূল্যবোধের চর্চা শেখা।
সৌজন্য সাক্ষাৎকালে হেফাজত আমির বর্তমান রাষ্ট্র পুনর্গঠনে সরকারকে সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন বলেও জানান রাশেদ খাঁন। এ সময় চট্টগ্রাম জেলা পরিষদ প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম এবং ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীমসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপডেট : ০২:৩৯:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬