চুয়াডাঙ্গা ০৬:২৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই সনদকে আইনি স্বীকৃতি না দিলে দেশে কোনো নির্বাচন হবে না

Padma Sangbad
৮৬

অনলাইন ডেস্ক।।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন, যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য ২০২৬ সালে কোনো নির্বাচন নেই। তিনি বলেছেন, জুলাই সনদকে আইনি স্বীকৃতি না দিলে দেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে রাজধানীর পল্টন মোড়ে যুগপৎ আন্দোলনের আট দলীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সমাবেশে জামায়াতসহ আন্দোলনরত দলগুলো জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, সাংবিধানিক আদেশ জারি, নভেম্বরেই গণভোট আয়োজন ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণসহ পাঁচ দফা দাবি তুলে ধরে।

জামায়াত আমির বলেন, আমাদের দাবি খুবই স্পষ্ট—জুলাই সনদকে স্বীকৃতি দিতে হবে। যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য ২০২৬ সালের কোনো নির্বাচন নাই। জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচনের সম্ভাবনা নেই।

তিনি আরও বলেন, গণভোটের মাধ্যমে আইনি ভিত্তি তৈরি করেই পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট হতে হবে—এটাই মুক্তিকামী মানুষের দাবি। সব দল গণভোটে একমত, তাহলে তারিখ নিয়ে বায়নাবাজি কেন? সবাই যখন একসঙ্গে স্বাক্ষর করেছি, তখন গণভোট আগেই হওয়া উচিত।

তিনি আশা প্রকাশ করেন, ইনশাআল্লাহ, এই গণভোটের মাধ্যমেই আইনি ভিত্তি তৈরি হবে এবং তাতেই হবে ভবিষ্যতের নির্বাচন।

জামায়াত আমির বলেন, আমরা চাই আগামী ফেব্রুয়ারিতে রোজার আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক। কেউ যেন এই ইস্যুতে ধোঁয়াশা সৃষ্টি না করেন।

তিনি বিএনপির উদ্দেশে বলেন, জুলাই সনদে যদি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা না দেখান, তবে নির্বাচনে তা কীভাবে দেখাবেন? জুলাই শহীদের রক্তের প্রতি সম্মান দেখান, লড়াই করা আহত মানুষগুলোর কষ্ট বোঝার চেষ্টা করুন।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা ভদ্র ভাষায় কথা বলছি, ভদ্র ভাষায়ই বলব; কিন্তু আমাদের দাবি নিয়ে আমরা হিমালয়ের মতো অটুট থাকব। এই দাবি কোনো দলের নয়, জনগণের দাবি—বিপ্লবের দাবি।

তিনি আরও হুঁশিয়ার করেন, জনতার ভাষা না বুঝলে নিজের পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে।

জামায়াত আমির বলেন, জনগণের মুক্তি আদায় করেই আমরা ঘরে ফিরব ইনশাআল্লাহ। জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন দুর্বার গতিতে চলবে।

তিনি জানান, সমাবেশ শেষে আট দলের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন এবং পরবর্তী কর্মসূচি শিগগিরই ঘোষণা করা হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মো. রেজাউল করিম।
আট দলীয় আন্দোলনের পক্ষে বক্তব্য দেন অংশগ্রহণকারী দলের শীর্ষ নেতারা, যারা সবাই জুলাই সনদের বাস্তবায়ন ও গণভোটের আয়োজনের ওপর জোর দেন।

আপডেট : ০৪:১৬:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫