চুয়াডাঙ্গা ০১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই সনদ চূড়ান্ত করতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় সভা অনুষ্ঠিত

Padma Sangbad
৯১

অনলাইন ডেস্ক (বাসস) : ‘জুলাই জাতীয় সনদ, ২০২৫’ চূড়ান্ত এবং বাস্তবায়নের উপায় বিবেচনা করতে জাতীয় ঐকমত্য কমিশনের এক সভা আজ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনস্থ কমিশন কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।

সভায় জুলাই সনদের চূড়ান্ত করার প্রক্রিয়া এবং তা বাস্তবায়নের সম্ভাব্য উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেই সঙ্গে,আগের দিন শুরু হওয়া আলোচনা অব্যাহত রেখে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে প্রাপ্ত মতামত ও পরামর্শসমূহ বিশ্লেষণ করা হয়।

সভায় সনদের ভাষাগত যথার্থতাও পুনর্মূল্যায়ন করা হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, রাজনৈতিক দলগুলোর মতামত পর্যালোচনার ভিত্তিতে আগামী সপ্তাহেই বিশেষজ্ঞগণের সাথে আলোচনায় বসবে কমিশন। এরপর চূড়ান্তকৃত সনদ ও বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ একসঙ্গে রাজনৈতিক দলগুলোর নিকট পাঠানো হবে।

আজকের সভায় সভাপতিত্ব করেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। আরো উপস্থিত ছিলেন- কমিশন সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, সফর রাজ হোসেন ও ড. মো. আইয়ুব মিয়া এবং ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

আপডেট : ১২:৪৩:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫