চুয়াডাঙ্গা ০৬:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশে প্রতারণা হয়েছে, দ্রুত সংস্কারের দাবি

Padma Sangbad
৬৫

অনলাইন ডেস্ক।।
জাতীয় প্রেসক্লাবে বুধবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত ‘অন্তর্বতী আমলে বাংলাদেশ’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসময় তিনি জাতীয় ঐকমত্য কমিশনের জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে বলেন, বিএনপির দেওয়া ‘নোট অব ডিসেন্ট’ বাদ দিয়ে কমিশন প্রতারণা করেছে। ফখরুল বলেন, গতকাল কমিশন সুপারিশ দিয়েছে। অবাক বিস্ময়ে দেখলাম, বিএনপির নোট অব ডিসেন্ট লিপিবদ্ধ করার প্রতিশ্রুতি ছিল সনদে, তা বাদ দেয়া হয়েছে। এর মাধ্যমে জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা করা হয়েছে। এগুলো দ্রুত সংস্কার করা প্রয়োজন।

তিনি প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, আপনি জনগণের সামনে প্রতিজ্ঞাবদ্ধ, যেটুকু সংস্কার দরকার সেগুলো করে নির্বাচন দেবেন। গ্রহণযোগ্য নির্বাচনে যে সংসদ হবে, সে সংসদ সেসব সংস্কার বাস্তবায়ন করবে। এর বাইরে গেলে দায়-দায়িত্ব ড. ইউনূস সরকারের।

ফখরুল আরও বলেন, গ্রহণযোগ্য নির্বাচনে জনগণের সংসদ তৈরি হলে যে সংস্কার প্রস্তাব করা হয়েছে, তা সেখানে বাস্তবায়ন হবে।

তিনি সতর্ক করে বলেন, নির্বাচন যত দেরি হচ্ছে, ফ্যাসিবাদ শক্তি তত শক্তিশালী হচ্ছে। যারা বিশৃঙ্খলা দেখতে চায়, তারাই নির্বাচন পেছানোর কথা বলছে।

আপডেট : ১১:৪৪:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫