চুয়াডাঙ্গা ১১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দায়িত্ব এড়িয়ে যাওয়া নেতাদের জন্য ‘নিরাপদ এক্সিট’ নেই

Padma Sangbad
১৭৫

অনলাইন ডেস্ক।।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেছেন, কিছু উপদেষ্টা দায়িত্ব পালনে অনীহা দেখাচ্ছেন এবং কেবল নির্বাচনের মাধ্যমে ‘এক্সিট’ নেওয়ার মানসিকতা নিয়ে এগোচ্ছেন।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁয় জেলা শাখার সমন্বয় সভার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এত শহীদের রক্তের বিনিময়ে গড়া দায়িত্ব পালনে যদি কেউ ভয় পান, তাহলে তাদের এখানে থাকার প্রয়োজন নেই। যারা এই মানসিকতা পোষণ করেন, তাদের জন্য মৃত্যু ছাড়া কোনো নিরাপদ এক্সিট নেই। পৃথিবীর যেকোনো প্রান্তে গেলেও, বাংলাদেশী মানুষ তাদের খুঁজে বের করবে।

নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে তিনি বলেন, শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে এনসিপির কোনো আইনগত বাধা নেই। তবে কমিশন যদি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে কাজ না করে, তা স্বেচ্ছাচারিতা বা কোনো গোষ্ঠীর চাপের ইঙ্গিত বহন করবে। এটি আমরা কখনোই মেনে নেব না, বলেন সারজিস।

জোট গঠনের সম্ভাবনা নিয়ে তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি কারও সঙ্গে জোটবদ্ধভাবে অংশ নেবে কি না, সে বিষয়ে কেন্দ্রীয় নেতারা এখনও আলোচনা চালাচ্ছেন। তবে তার আগে সাংগঠনিক ভিত্তি মজবুত করতে নভেম্বরের মধ্যে দেশের সব জেলা, উপজেলা ও ইউনিট পর্যায়ে কমিটি গঠন শেষ করার পরিকল্পনা রয়েছে।

রাজনৈতিক বাস্তবতা প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের সৎ ও ভালো মানুষ চাইলে কার্যকর রাজনৈতিক দল গঠন করতে পারে। কিন্তু আওয়ামী লীগের যেকোনো সংস্করণ বা অভ্যুত্থান-পরবর্তী বাস্তবতায় বাংলাদেশে আর প্রাসঙ্গিক নয়। এনসিপি এই অবস্থান দৃঢ়ভাবে বজায় রাখবে।

সমন্বয় সভায় সভাপতিত্ব করেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও নওগাঁ জেলা শাখার প্রধান সমন্বয়ক মনিরা শারমিন। উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

আপডেট : ০১:৪১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫