চুয়াডাঙ্গা ০৩:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লির সঙ্গে যোগাযোগ করে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি : গোলাম পরওয়ার

Padma Sangbad
১১৩

অনলাইন ডেস্ক।।

দিল্লির সঙ্গে যোগাযোগের মাধ্যমে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে ক্ষমতাসীন বিএনপি—এমন অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি দাবি করেন, বিএনপি আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিচ্ছে।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে রাজধানীর তোপখানা রোডে ১১ দলের শরিক বাংলাদেশ লেবার পার্টির নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, দেশে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় শ্রমিকদের অবস্থা ভালো নেই। অথচ চাঁদাবাজি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দায় বিরোধী দলের ওপর চাপাচ্ছেন প্রধানমন্ত্রী।

শ্রমিকদের আন্দোলনের বিষয়ে তিনি বলেন, বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকেরা আন্দোলন করছেন। আলোচনার মাধ্যমে সরকারের উচিত তাঁদের দাবি মেনে নেওয়া।

সরকারের সমালোচনা করে জামায়াতের এই নেতা অভিযোগ করেন, ফ্যাসিস্ট আমলে গুম-খুনের সঙ্গে জড়িত গোয়েন্দা বাহিনী দিয়েই বর্তমান সরকার পরিচালিত হচ্ছে। তাঁর দাবি, সাত মাসের মধ্যেই সরকার নানা সমস্যায় জড়িয়ে পড়েছে।

বিএনপির ৩১ দফা কর্মসূচি নিয়েও সমালোচনা করেন গোলাম পরওয়ার। তিনি বলেন, বিএনপি নিজেরাই তাদের ঘোষিত ৩১ দফা মানছে না। বিশেষ করে ৯ নম্বর দফার বিপরীতে গিয়ে সরকার সব ক্ষেত্রে দলীয়করণ করছে বলে অভিযোগ করেন তিনি।।

আপডেট : ০২:৫০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬