চুয়াডাঙ্গা ০৩:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা

Padma Sangbad
৬৫

অনলাইন ডেস্ক : দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে দলের দুঃসময়ে কাজ করেও সঠিক মূল্যায়ন না পাওয়ায় পদত্যাগ করেছেন ঠাকুরগাঁও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতা। চমকপ্রদভাবে, দল থেকে নিজেকে ‘পবিত্র’ ও ‘পাপমুক্ত’ করতে তিনি দুধ দিয়ে গোসল করে পদত্যাগ করেন।

পদত্যাগকারী ওই নেতার নাম মোহাম্মদ তুষার আলী। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন।

শনিবার (২২ নভেম্বর) জগন্নাথপুর ইউনিয়নের খচাবাড়ি বাজারে নিজ দোকানের সামনে নিজ এই ঘটনা ঘটে। দুধ দিয়ে গোসলের পর জনসম্মুখে তিনি তার পদত্যাগের ঘোষণা দেন।

মোহাম্মদ তুষার আলী দাবি করেন, তিনি সুদীর্ঘকাল ধরে দলের হয়ে কাজ করেছেন এবং বিভিন্ন সময় রাজনৈতিক হয়রানির শিকার হয়েছেন। কিন্তু বর্তমান সময়ে এসে তাকে কোনো প্রকার মূল্যায়ন করা হয়নি।

পদত্যাগের কারণ ব্যাখ্যা করে তুষার আলী বলেন, আমি দলের দুঃসময়ে দিনের পর দিন কষ্ট করেছি। নানাভাবে হয়রানির শিকার হয়েছি। তবুও দলের প্রতি নিষ্ঠাবান ছিলাম। কিন্তু যখন বর্তমান সময়ে এসে দেখলাম, আমার এই ত্যাগ ও কষ্টের কোনো মূল্য নেই এবং আমাকে কোনো মূল্যায়ন করা হচ্ছে না, তখন মনে হলো আমার এতদিনের পরিশ্রমটাই বৃথা। এই অমূল্যায়ন আমাকে গভীরভাবে ব্যথিত করেছে।

তিনি আরও বলেন, আমার মনে হলো, এতদিনের রাজনীতিতে হয়তো কোনো পাপ জমেছে। তাই আমি বিএনপির এই রাজনীতি থেকে দুধ দিয়ে গোসল করে পবিত্র হয়ে নিজেকে মুক্ত করলাম এবং পদত্যাগ করলাম।

জগন্নাথপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম বলেন, তুষার আলী স্বেচ্ছাসেবক দলের জগন্নাথপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। কি কারণে তিনি আজকে এই পদত্যাগ করেছেন এ বিষয়ে এখন পর্যন্ত আমি জানি না। তার সঙ্গে কথা বলে বিস্তারিত বলতে পারব।

আপডেট : ০১:২২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫