চুয়াডাঙ্গা ০৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্ঘটনার কবলে সালমান শাহর মা

Padma Sangbad
৮৩

সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর মা নীলা চৌধুরী। কয়েক দিন আগে লন্ডনের রাস্তায় গাড়ি থেকে পড়ে তার বাঁ হাত ভেঙে গেছে। পরে তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।

সালমান শাহর ছোট মামা আলমগীর কুমকুম গণমাধ্যমকে বলেন, ‘তিন দিন আগে লন্ডনের রাস্তায় গাড়ি থেকে পড়ে তার (নীলা চৌধুরী) বাম হাত ভেঙে গেছে। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার সার্জারিও করেছেন। চিকিৎসা নিয়ে তিনি বাসায় ফিরেছেন। হাত ভাঙা ছাড়াও বয়সজনিত কারণে শারীরিকভাবে কিছুটা দুর্বল; এখন তিনি বিশ্রামে রয়েছেন।’

নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহর মা দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাস করছেন। মাঝে মধ্যে দেশে ফিরলেও সেখানেই তিনি স্থায়ীভাবে বসবাস করছেন। লন্ডনে নীলা চৌধুরী ছাড়াও তার আরেক ছেলে রয়েছেন।

আপডেট : ০৩:৩৪:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩