চুয়াডাঙ্গা ০৭:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশ এখন ভালোই চলছে : শফিকুল আলম

Padma Sangbad
১৬২

মাগুরা প্রেসক্লাবে শুক্রবার বিকালে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশ এখন ভালোই চলছে। ফ্যাস্টিস্ট সরকারের আমলে এদেশের মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারেনি।
তিনি বলেন, সাংবাদিকদের উন্নয়নে সরকার কাজ করছে। আমরা ওয়েজ বোর্ড তৈরি করেছি। যেসব পত্রিকার মিডিয়া হাউজ মফস্বল সাংবাদিকদের বেতন ও সম্মানি দেয় না আমরা তাদের যথাযথভাবে প্রাপ্য বেতন দেওয়ার আহ্বান করেছি। কারণ একজন মফস্বল সাংবাদিক মাঠে মাঠে সংবাদ সংগ্রহ সঠিক তথ্য তুলে ধরে।
শফিকুল আলম বলেন, আওয়ামী লীগ এখন নিষিদ্ধ হয়েছে। দেশের মানুষ স্বস্তি ফিরে পেয়েছে। সংস্কার হচ্ছে। পরিপূর্ণ সংস্কার শেষে আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে দেশে একটি পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য সরকার বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মতবিনিময় করছে। আমরা চাই একটি নিরপেক্ষ ও স্বাধীন নির্বাচন।
মতবিনিময় সভায় আরও বক্তৃতা করেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, যুগ্ম-সম্পাদক মাসুম বিল্লাহ, দপ্তর সম্পাদক শেখ ইলিয়াস মিথুন, ক্রীড়া সম্পাদক শাহীন আলম তুহিন, নির্বাহী সদস্য শরীফ তেহরান টুটুল, সদস্য রূপক আইচ এবং শরীফ স্বাধীন।
সভা শেষে প্রেস সচিব মাগুরা প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে সন্তোষ প্রকাশ করে বলেন, মাগুরা প্রেসক্লাব খুলনা বিভাগের মধ্যে একটি সমৃদ্ধ প্রেসক্লাব। যেখানে সাংবাদিকদের উন্নয়নে নানামুখী কার্যক্রম পরিচালিত হচ্ছে। আগামীতে সাংবাদিকদের মান উন্নয়নে মাগুরা প্রেসক্লাব আরও অগ্রণী ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন ।

আপডেট : ১২:১৮:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫