চুয়াডাঙ্গা ০৪:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও নিয়ে নাটোরের এমপি বললেন, ‘এআই দিয়ে তৈরি’

Padma Sangbad
১০

অনলাইন ডেস্ক।।

এক নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর নাটোর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল আজিজ দাবি করেছেন, ভিডিওটি এআই দিয়ে তৈরি করা।

ভিডিও ছড়িয়ে পড়ার পর আজ বুধবার সংবাদমাধ্যমকে এ কথা জানান এমপি আবদুল আজিজ।

তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা ও এডিট করা। রাজনৈতিকভাবে আমাকে হেয়প্রতিপন্ন করতে প্রতিপক্ষ ও শত্রুপক্ষ সুপরিকল্পিতভাবে এআইয়ের মাধ্যমে ভিডিওটি তৈরি করেছে।’

গতকাল মঙ্গলবার রাতে আশফাক আহমেদ নামে প্রবাসী এক ব্যক্তির ফেসবুক আইডি থেকে তিনটি ভিডিও প্রকাশ করা হয়। প্রায় পাঁচ মিনিটের তিনটি ভিডিও ক্লিপে নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও এমপি আবদুল আজিজকে এক নারীর সঙ্গে বিভিন্ন স্পর্শকাতর কথা বলতে দেখা যায়। এ সময় তিনি নানা ধরনের অঙ্গভঙ্গি প্রদর্শন করেন।

ভিডিও ভাইরালের পর ক্ষুব্ধ হয়ে নেতাকর্মীরা নাটোরের বড়াইগ্রামের বনপাড়া বাইপাস চত্বরসহ বিভিন্ন জায়গা থেকে এমপি আজিজের ব্যানার ফেস্টুন ও পোস্টার ছিঁড়ে ফেলেছেন।

প্রসঙ্গত, ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলায় এমপি আবদুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। শাকিলের জানাজায় বক্তব্য দিতে গিয়ে উপস্থিত মুসল্লি ও নেতাকর্মীদের একাংশের ‘ভুয়া ভুয়া’ স্লোগানের মুখে পড়েন এমপি আজিজ। এ ঘটনাকে কেন্দ্র করে গুরুদাসপুরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর মধ্যেই আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে।

আপডেট : ০৩:০২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬