চুয়াডাঙ্গা ০১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্বান তারেক রহমানের

Padma Sangbad
৯৬

দৈনিক পদ্মা সংবাদ অনলাইন ডেস্ক।।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেটি একজন মা তার সন্তানের জন্য স্বপ্ন দেখেন—একটি নিরাপদ বাংলাদেশ।” তিনি বলেন, এমন একটি রাষ্ট্র গড়াই আমাদের লক্ষ্য, যেখানে একজন মানুষ নিরাপদে ঘর থেকে বের হতে পারবেন এবং নিশ্চিন্তে ঘরে ফিরে আসতে পারবেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ৩০০ ফিট সড়কে আয়োজিত গণসংবর্ধনা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন তারেক রহমান।

তার বক্তব্যের শুরুতেই তিনি মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “প্রথমেই মহান রাব্বুল আলামিনের প্রতি শোকরিয়া আদায় করছি। তাঁর অশেষ রহমত ও দোয়াতেই আমি আবার মাতৃভূমির মাটিতে ফিরে আসতে পেরেছি।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ শরিফ ওসমান বিন হাদির আত্মত্যাগ ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন। তিনি বলেন, শহীদ ওসমান হাদি চেয়েছিলেন এই দেশের মানুষ তাদের হারানো অর্থনৈতিক অধিকার ফিরে পাক।
তিনি বলেন, “কয়েকদিন আগেই ওসমান শহীদ হয়েছেন। তিনি এমন একটি বাংলাদেশ দেখতে চেয়েছিলেন, যেখানে সাধারণ মানুষ অর্থনৈতিকভাবে মুক্ত হবে। ১৯৭১ সালে যারা শহীদ হয়েছেন এবং ২০২৪ সালে যারা শহীদ হয়েছেন—তাদের রক্তের ঋণ শোধ করতে হলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে।”

তারেক রহমান আরও বলেন, শহীদদের আত্মত্যাগ শুধু স্মরণ করলেই হবে না, বরং তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য গণতন্ত্র, অর্থনৈতিক ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
তারেক রহমান আরও বলেন, বাংলাদেশের মানুষ তাদের কথা বলার অধিকার ফিরে পেতে চায়। দেশের জনগণ চায়, তারা যেন নিজেদের যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার পায়। তিনি বলেন, “আজ আমাদের সময় এসেছে—সবাই মিলে দেশ গড়ার, একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ নির্মাণের।”
মার্টিন লুথার কিং জুনিয়রের ঐতিহাসিক ভাষণ ‘আই হ্যাভ অ্যা ড্রিম’–এর উক্তি উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ গড়তে তার সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজন প্রত্যেক মানুষের সম্মিলিত সহযোগিতা।

রাজধানীর পূর্বাচলে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে তারেক রহমানকে বহনকারী গাড়িবহর নির্ধারিত সময়েই পৌঁছায়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাল-সবুজ রঙে সাজানো একটি বাসে করে তিনি সরাসরি গণসংবর্ধনাস্থলে যান। পথে বিপুলসংখ্যক নেতাকর্মী তাকে শুভেচ্ছা জানান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে তারেক রহমান মঞ্চে ওঠেন এবং ৩টা ৫৭ মিনিটে বক্তব্য শুরু করেন। বক্তব্যের শুরুতেই তিনি বলেন, ‘প্রিয় বাংলাদেশ’—এই কথায় আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। মঞ্চে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান তিনি।

বক্তব্যে তারেক রহমান বলেন, ১৯৭১ সালে যেমন দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা অর্জন করেছিল, তেমনি ২০২৪ সালেও সর্বস্তরের মানুষ একসঙ্গে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছে।

তিনি আরও বলেন, আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার, গণতন্ত্রের অধিকার এবং নিজেদের মত প্রকাশের স্বাধীনতা ফিরে পেতে চায়। জনগণের এই আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তারেক রহমানের নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিকেল ৩টা ৫০ মিনিটে তারেক রহমান রাজধানীর ৩০০ ফিট সড়কের সমাবেশস্থলে পৌঁছান। এর আগে, সকাল ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দর থেকে বের হয়ে তিনি মাটিতে পা স্পর্শ করেন এবং মাতৃভূমির মাটি ছুঁয়ে দেখেন। এ সময় সেখানে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

এরপর ‘বাংলাদেশ’ লেখা লাল-সবুজ রঙের বুলেটপ্রুফ বাসে করে তিনি সরাসরি ৩০০ ফিট সড়কের গণসংবর্ধনাস্থলের উদ্দেশে যাত্রা করেন।

আপডেট : ০২:১১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫