চুয়াডাঙ্গা ০১:১২ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন শেষে স্বাভাবিক দর্শনা-গেদে চেকপোস্টে যাত্রী চলাচল

Padma Sangbad
১০৫

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।

ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় নির্বাচন উপলক্ষে তিন দিন বন্ধ থাকার পর দর্শনা-গেদে চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী চলাচল পুনরায় শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা থেকে ইমিগ্রেশন কার্যক্রম স্বাভাবিক হয়।

এর আগে গত ২৭ এপ্রিল থেকে ২৯ এপ্রিল সন্ধ্যা পর্যন্ত চেকপোস্টে যাত্রী পারাপার বন্ধ ছিল। তবে এ সময় জরুরি চিকিৎসা সেবা ও বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের দেশে ফেরার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়।

দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ এসআই তুহিন জানান, ভারতের সংশ্লিষ্ট প্রশাসনের নির্দেশনায় সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। বর্তমানে চেকপোস্টের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।।

আপডেট : ১১:২৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬