চুয়াডাঙ্গা ০২:২৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন সুষ্ঠু করতে সবরকম প্রস্তুতি চলছে: বিদায়ি সুইস রাষ্ট্রদূতকে প্রধানমন্ত্রী

Padma Sangbad
৪৯

অনলাইন ডেস্ক।

দেশের আগামী সাধারণ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সরকার সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সুইজারল্যান্ডের বিদায়ি রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড তার সঙ্গে সাক্ষাৎকালে তিনি একথা বলেন।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন আইন প্রণয়নের পর সরকার সার্চ কমিটির মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করেছে। বিদেশি পর্যবেক্ষকরা নির্বাচন তদারকি করতে আসবে এবং তারা স্বাধীনভাবে তাদের কাজ করবে।

শেখ হাসিনা বলেন, দেশের নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন এবং এর ওপর এবং এর বাজেটের ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই।

আপডেট : ০৭:৫০:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩