চুয়াডাঙ্গা ১১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নুরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয় : মির্জা ফখরুল

Padma Sangbad
৫৬

অনলাইন ডেস্ক।।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা হত্যার উদ্দেশ্যে হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নুরুল হক নুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, যারাই তাকে আঘাত করুক হত্যার উদ্দেশ্যেই আঘাত করা হয়েছিল। এটা খুব পরিষ্কার।

ফখরুল বলেন, নুরের অবস্থা আগের চেয়ে ইমপ্রুভ কিন্তু ক্রিটিক্যাল অবস্থায় আছে। তার যে জায়গাগুলোতে ইনজুরি হয়েছে সেই জায়গাগুলো খুব ফ‍্যাটাল। তার ব্রেনেও ইনজুরি হয়েছে, ব্লিডিং হয়েছে। চিকিৎসকদের সঙ্গে আলাপ করে জানতে পেরেছি, এখানে চিকিৎসার কোনো ত্রুটি হয়নি। সে এখনো খেতে পারছে না তাকে পাইপ দিয়ে লিকুইড খেতে হয়। তার রিকভারি হতে সময় লাগছে, তাকে দেশের বাইরে পাঠানো দরকার।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, অভ্যুত্থানের পরও যদি আইন প্রয়োগকারী সংস্থার চোখের সামনে আমাদের নেতাদের ওপর এভাবে আক্রমণ হয়, তাহলে সাধারণ মানুষের অবস্থা কী হতে পারে—তা সহজেই অনুমান করা যায়।

তিনি এ ঘটনাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে উল্লেখ করেন এবং সরকারের প্রতি আহ্বান জানান— নুরকে দ্রুত বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা, বিচার বিভাগীয় তদন্ত দ্রুত শেষ করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

আপডেট : ১১:৪১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫