চুয়াডাঙ্গা ০৩:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পবিত্র শবেমেরাজ সোমবার

Padma Sangbad
১০৯

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।

দেশজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সোমবার (২৮ ফেব্রুয়ারি) দিনগত রাতে পালিত হবে পবিত্র শবে মেরাজ। মহানবী হযরত মুহাম্মদ (সা.) মেরাজে গমনের ঐতিহাসিক স্মৃতিবিজড়িত ঘটনাটি এদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বিশ্বের মুসলিম সম্প্রদায়।

আরবি শব্দ ‘লাইলাতুল’ অর্থ রাত, আর ‘মেরাজ’ অর্থ ঊর্ধ্বগমন। মুসলমানদের ধর্ম বিশ্বাস অনুযায়ী, ২৬ রজব দিবাগত রাতে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করে মহানবী হযরত মুহাম্মদ (স.) আল্লাহ তায়ালার সাক্ষাৎ লাভ করেছিলেন।

লাইলাতুল মেরাজ মুসলমানদের কাছে বিশেষ মর্যাদার। ধর্মপ্রাণ মুসলমানরা নফল ইবাদত বন্দেগির মধ্য দিয়ে এই মূল্যবান রাত কাটান। অনেকে নফল রোজাও রাখেন এ দিন।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, পবিত্র শবেমেরাজ ১৪৪৩ হিজরি উদযাপন উপলক্ষে কাল বেলা দেড়টায় (বাদ জোহর) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ‘পবিত্র শবেমেরাজ’-এর গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনাসভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। ধর্মপ্রাণ মুসল্লিদের এতে অংশ নিতে ইসলামিক ফাউন্ডেশন অনুরোধ জানিয়েছে।

আপডেট : ১১:৩৯:৩০ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২