চুয়াডাঙ্গা ০১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পুজোয় ভিড় এড়িয়ে নিজেকে সময় দিতে চান শ্যামৌপ্তি, জীবনে প্রেমের অভাব নেই অভিনেত্রীর

Padma Sangbad
৫

মামাবাড়ির ৫০-৬০ জনের সঙ্গে দল বেঁধে ঠাকুর দেখা থেকে এখন পরিবারের পুজোর দায়িত্ব—বদলে গেছে অভিনেত্রীর দুর্গাপুজোর ছন্দ। খড়্গপুরের আদি বাড়িতে এক দিন কাটিয়ে বাকি সময় নিজের মতো করে উপভোগ করতে চান তিনি।
বিনোদন ডেস্ক | দৈনিক পদ্মা সংবাদ।
কলকাতা: ছোটবেলায় দুর্গাপুজো মানেই ছিল মামাবাড়ির প্রায় ৫০-৬০ জনের সঙ্গে দল বেঁধে ঠাকুর দেখা, ঘুরে বেড়ানো আর ছুটির আনন্দ। সময়ের সঙ্গে বদলেছে সেই চেনা ছবিটা। অভিনয়ের ব্যস্ততা বেড়েছে, এসেছে জীবনের নানা পরিবর্তন। তবে পুজোর আনন্দের প্রতি টান এখনও অটুট অভিনেত্রী শ্যামৌপ্তি মুডলীর। এবারের দুর্গাপুজোয় ভিড় এড়িয়ে নিজেকে সময় দেওয়ার পাশাপাশি পরিবারের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা করেছেন তিনি। আর প্রেম? অভিনেত্রীর কথায়, জীবনে সব সময়ই প্রেম রয়েছে, তবে তা শুধু প্রচলিত সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নয়।
শিশুশিল্পী হিসেবে অভিনয়জগতে পা রাখা শ্যামৌপ্তির কাছে ছোটবেলার পুজোর স্মৃতি আজও বিশেষ আবেগের। পঞ্চম শ্রেণিতে পড়ার সময়ের কথা স্মরণ করে তিনি জানান, তখনও অভিনয়ের ব্যস্ততা তেমন ছিল না। স্কুলের ছুটি, আঁকার ক্লাস বন্ধ আর বন্ধু-পরিবারের সঙ্গে ঘুরে বেড়ানোর আনন্দেই কাটত পুজোর দিনগুলো। মামাবাড়ির সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় পরিবারের অনেক সদস্য একসঙ্গে ঠাকুর দেখতে বেরোনোর মুহূর্তগুলো এখনও মনে পড়ে।

আপডেট : ১২:০৩:৫২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬